৪.৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইন্টারনেট অগ্নি সিস্টেমস

২৯ অক্টোবর, ২০২৩ ০৭:১৬  

বিদায়ী অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪.৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড। রোববার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানির সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ১ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৯৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।